অ্যালেক্সাকে নিয়ে ফিটবিটের নতুন স্মার্টওয়াচ

২৯ আগষ্ট, ২০১৯ ০০:১২  
অ্যামাজন ডটকমের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা, অনলাইন পেমেন্ট এবং মিউজিক স্টোরেজ নিয়ে নতুন স্মার্টওয়াচ ‘ভার্সা ২’ উন্মোচন করেছে ফিটবিট ইনকর্পোরেশন। নতুন এই স্মার্টওয়াচ অ্যাপলের স্মার্টওয়াচকে টেক্কা দেবে এমনটা ধারণা করছেন অনেকেই। খবর রয়টার্স। আজ থেকেই ২০০ ডলারের এই স্মার্টওয়াচটি প্রি-অর্ডার করতে পারবেন আগ্রহীরা। এছাড়া ফিটবিট জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে স্মার্টওয়াচটি। স্মার্টওয়াচ বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের বিশাল শেয়ার এবং চীনের হুয়াওয়ে, শাওমি ও অন্যান্য কোম্পানিগুলো সস্তায় স্মার্টওয়াচ বাজারে আনায় ফিটবিটের সময়গুলো সুখকর হয়নি। ভার্সা লাইট স্মার্টওয়াচের গ্রাহক অভিজ্ঞতা ভালো হলেও বিক্রিতে তেমনটা সাড়া ফেলতে পারেনি। ডিবিটেক/বিএমটি